উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডিজিটাল পেমেন্ট সেবার আধুনিকায়ন এবং ভিসা কার্ড ব্যবসার প্রসারে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভিসার সাথে চুক্তি স্বাক্ষর করেছে রূপালী ব্যাংক পিএলসি। বুধবার রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তির নথি বিনিময় করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। এই অংশীদারত্বের ফলে গ্রাহকরা আরও উন্নত ও সহজতর ডিজিটাল ব্যাংকিং সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন ব্যাংকের এমডি।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ দেশে নগদবিহীন লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।