উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাই কমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়ে ভারতের সম্মতির অপেক্ষায় রয়েছে দুই দেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারত সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য না আসা পর্যন্ত এ ধরনের সংবাদে গুরুত্ব না দেওয়ার অনুরোধ করছি। তিনি গণমাধ্যমকে এ ধরনের প্রতিবেদন তৈরি করা থেকে বিরত থাকারও পরামর্শ দেন।
উল্লেখ্য, আসাদ আলম সিয়ামের নাম প্রস্তাব করার এক মাসের বেশি সময় পার হলেও ভারত এখনো তাতে আনুষ্ঠানিক সম্মতি দেয়নি। বর্তমানে এম রিয়াজ হামিদুল্লাহ ভারতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কর্মরত আছেন এবং আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে তার জেনিভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।