উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের ফটিকছড়ির কয়লারমুখ সীমান্তে বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এই অভিযানে ১০টি ভারতীয় গরু উদ্ধার করেছে।
বিজিবি জানিয়েছে, বুধবার ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে কয়লারমুখ বিওপির একটি টহলদল বদ্ধোগেড়ামারা এলাকায় অবস্থান নেয়। সকাল ৬টার দিকে ভারত থেকে আসা তিন চোরাকারবারী গরুগুলো নিয়ে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। উদ্ধার হওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।
সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।