উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জী বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটির উন্নয়নে দক্ষ ও আধা-দক্ষ মানবসম্পদ সরবরাহে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন। এছাড়া তিনি আঞ্চলিক সহযোগিতার স্বার্থে সার্ককে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ভুটানের সমর্থন কামনা করেন।
ভুটানের রাষ্ট্রদূত গত ২৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের রাজার যাত্রাবিরতির সময় উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নিজের দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার জন্যও তিনি ধন্যবাদ জানান।