উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ অর্থ বিদেশে পাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর রামপুরা থেকে সজীব দে ও মো. মাসুদ রানা নামে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারী সূত্রে জানা গেছে, চক্রটি অস্তিত্বহীন দোকানের তথ্য ব্যবহার করে এমএফএস উদ্যোক্তা সিম ও অ্যাকাউন্ট খুলত। পরে এসব অ্যাকাউন্ট ব্যবহার করে জুয়াড়িদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হতো এবং তা বিদেশে পাচার করা হতো।
গত ৩১ আগস্ট পল্টন মডেল থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর রামপুরার এসএস কর্পোরেশন নামক স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে সিআইডি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ভুয়া অ্যাকাউন্ট খুলে জুয়া কার্যক্রমে সহায়তার বিষয়টি স্বীকার করেছেন। চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।