উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে ও রাস্তায় স্তূপ করে রাখা টায়ারে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আইন অমান্য করায় অভিযুক্তদের মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এবং জনসচেতনতা বাড়াতে চসিকের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।