উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলসহ তৎসংলগ্ন উজানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।
বুধবার প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে, তবে ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।
এদিকে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী কয়েক দিন এই নদ-নদীগুলোর পানি কমার ধারা অব্যাহত থাকতে পারে অথবা স্থিতিশীল অবস্থায় থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।