উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে জনস্বাস্থ্য উন্নয়ন, স্বাস্থ্য নিরাপত্তা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে ডব্লিউএইচওর ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ডব্লিউএইচও প্রতিনিধি স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। উভয় পক্ষই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।