উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাস। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
জানা গেছে, মাইক্রোবাসটির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে গাড়িটির পেছনের অংশ ও কাচ ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত হেফাজত আমির ও তার সফরসঙ্গীদের কেউ আহত হননি।
দুর্ঘটনার খবর পেয়ে হেফাজতের নেতারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর মহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নিরাপদে নোয়াখালীর উদ্দেশ্যে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক জানান, হুজুর অক্ষত আছেন এবং তাকে বিকল্প গাড়িতে গন্তব্যে পাঠানো হয়েছে।