উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অনলাইন পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের সেকশন-১২ এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক আকস্মিক অভিযান চালানো হয়।
অভিযানের সময় মূসক ফাঁকির আলামত পাওয়ায় প্রতিষ্ঠানটির সিপিইউসহ গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। পরবর্তীতে বিক্রয় সংক্রান্ত তথ্য যাচাই করে ভ্যাট ফাঁকির এই বিশাল অংকটি শনাক্ত করা হয়েছে।
বর্তমানে জব্দ করা নথিপত্র অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে। রাজস্ব ফাঁকির এই ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।