উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাংবাদিক এহসান মাহমুদকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬-এর ১২(২) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
চুক্তিভিত্তিক এই নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে এক বছর। জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্যান্য শর্তাবলি পরবর্তীতে চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।