উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। বুধবার ১৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে নগরের চাক্তাই খালের পশ্চিমের বালুর মাঠসংলগ্ন এলাকা থেকে সারসহ একটি কার্গো বোট আটক করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক প্রকাশ শেখান, আবদুল হক ও নুরুল ইসলাম জাহেদ। জব্দকৃত সার ও কার্গো বোটটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
সদরঘাট নৌ থানার ওসি মো. আব্দুর রব জানান, পাচারের উদ্দেশ্যে সারগুলো কার্গো বোটে তোলা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।