উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রেখেছে বাংলাদেশ। তবে এ বিষয়ে ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের ফিরিয়ে আনার কাজ চলছে। ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাংলাদেশ অবগত হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্যদের ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ চলছে। এছাড়া আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে দেওয়া আদালতের রায় সংক্রান্ত কাগজপত্র পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।