উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই অবস্থানের কথা জানায়।
মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সৌদি সরকার এবং জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়, পবিত্র স্থানগুলোর মর্যাদা ও নিরাপত্তা সবসময় সম্পূর্ণভাবে বজায় রাখা জরুরি। একইসঙ্গে এই স্থানগুলোর পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।