উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মহাখালী ডিওএইচএসে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন চারজন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী ডিওএইচএসের ২ নম্বর রোডের ১৮০ নম্বর বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
অসুস্থ ব্যক্তিরা হলেন— সায়মুল হক (৬৪), জাহান (২২), ওভি (৩১) ও সুমাইয়া বিনতে আলম (২৪)। ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী থেকে আসা চারজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ধোঁয়ায় অসুস্থ হওয়ার কারণে তাদের অবজারভেশনে রাখা হয়েছে।