উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরণগুলো ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, কারা বা কীভাবে এই ঘটনা ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।