উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ৪৬ জন কর্মীকে উচ্চমান সহকারী পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। জাতীয় বেতন স্কেলের ১৪তম গ্রেডে এই পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংস্থাটির পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়। পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় প্রধান কার্যালয়সহ বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪৬ জন কর্মচারী রয়েছেন।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ইফতেখার হোছাইন, মো. আব্দুর রহমান, কামরান হোসেন তপু, মো. মাহফুজুর রহমান, মো. সোহেল মিয়া, মির্জা সাফি, আল আমীন, মো. আতিকুর রহমান, মো. শরিফুল ইসলাম, মনোয়ার হোসেন মুন্না, মো. সহিদ-উজ-জামান, মো. মাইদুল ইসলাম ও শামসুল আলম চৌধুরী অন্যতম।
তালিকায় আরও রয়েছেন মো. আরিফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. ইমরান হোসাইন, তাওহিদুল ইসলাম, শিপন রায়, মো. জিহাদ আলী, মো. মোশারফ হোসেন, রিপা সুলতাহা, বিলাস চন্দ্র রায়, মো. ফয়সাল চৌধুরী, মো. শাহাদাত হোসেন, ইতি রানী সরকার, মো. রাসেল মিয়া, মাসুদুর রহমান, সুমী আক্তার, মাসুদুর রহমান, মো. আওলাদ হোসেন, আদুরী আক্তার, প্রসেনজিৎ দাস, শোয়াইব আখতার, আখি আক্তার, মরিয়ম খাতুন, মো. রবিউল ইসলাম, মো. মনজরুল হক, বিশ্বজিত কুমার, সাহাদত হোসেন, তানিয়া সুলতানা, মিলন কুমার বিশ্বাস, মো. আব্দুল করিম, সায়মা নাছরীন, মো. তুষার আলী, মো. আশরাফুল ইসলাম এবং মো. আতিকুর রহমান।