উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৫ সালের ৩০ মার্চ ই-এপোস্টিল সেবা চালুর পর থেকে এখন পর্যন্ত ২৯ লাখের বেশি সনদ ইস্যু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ২৬টি সরকারি দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। সভায় সনদ যাচাই প্রক্রিয়া শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
শিক্ষা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স, চিকিৎসা ও জন্ম নিবন্ধনসহ বিভিন্ন নথির বিপরীতে এই সেবা দেওয়া হচ্ছে। মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে সেবাটি চালু হওয়ায় নাগরিকদের ভোগান্তি কমেছে এবং সময় ও অর্থের সাশ্রয় হয়েছে।