উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী হারুনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তির অংশ হিসেবে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে এই বৈঠক দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে।