উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক করেছেন। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ঢাকার সুইস রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে এই আনুষ্ঠানিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সুইস দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবেই এই আলোচনার আয়োজন করা হয়েছিল। বৈঠকে জামায়াতের প্রতিনিধিরা জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তাদের দলের দৃষ্টিভঙ্গি ও অবস্থান তুলে ধরেন।
রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি জামায়াত নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দলটির রাজনৈতিক মতামত সম্পর্কে অবগত হন।