উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে মুহাম্মদ রাহাত নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাখালী জাকিরাবাদ মদিনা টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ির প্রবাসী রুবেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল তার ছেলে রাহাত ও পরিবারের সদস্যদের নিয়ে ইছাখালী আদিলপুর এলাকায় এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে অটোরিকশায় ফেরার পথে মদিনা টাওয়ারের সামনে শিশুটি মায়ের কোল থেকে সড়কে পড়ে যায়। এ সময় অটোরিকশার চাকা শিশুটির বুকের ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সায়দার জিগার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।