উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। সোমবার রাতে উপজেলার রাউজান ইউনিয়নের জুরুরকুল বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুরুরকুল বাজারে স্থানীয় কালু মিয়ার খড়ের গাদার পাশে অস্ত্রটি পড়ে থাকার খবর পাওয়া যায়। এরপর সোমবার রাত সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজগুলো জব্দ করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাউজান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।