উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম আড়াই মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।
গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি। গত বছর এই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৬ দশমিক ৩৭৫ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৯৭৬ মিলিয়ন ডলার।
চলতি মাসের ১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ দশমিক ৫২৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি। এছাড়া, কেবল ১৪ সেপ্টেম্বর একদিনেই বৈধ পথে ৯৮ মিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছে।