উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর কাপড় পড়ে যাওয়ায় বিপত্তি ঘটে। এর ফলে মঙ্গলবার বিকেল ৪টা ৩৬ মিনিট থেকে মতিঝিল-উত্তরা রুটে ট্রেন চলাচল প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে।
তবে এই সময়ে উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাইন থেকে কাপড়টি সরানোর পর কারিগরি সব বিষয় পরীক্ষা করা হয়। এরপর বিকেল ৫টা ১৫ মিনিটে মতিঝিল-উত্তরা উভয় রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।