উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে ফরহাদ হোসেন নামে ২৫ বছর বয়সী এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
নিহত ফরহাদ মোহাম্মদপুর-রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’র সদস্য ছিলেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সাকিবের অভিযোগ, সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব ও আরমানসহ বেশ কয়েকজন মিলে ফরহাদের ওপর হামলা চালায়। দুপুরে বসিলা ব্রিজ সংলগ্ন একটি সেলুনে চুল কাটাতে গেলে হামলাকারীরা তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে জখম করে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, অস্ত্র হাতে কয়েকজন যুবক হামলা চালাচ্ছে এবং রক্তাক্ত অবস্থায় একজনকে টেনে বের করা হচ্ছে। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।