উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনের হুলুনবুইর শহরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল। টুর্নামেন্টের শুরু থেকেই লড়াকু পারফরম্যান্স উপহার দিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।
ম্যাচের তৃতীয় কোয়ার্টারে অধিনায়ক শারিকা সাফা রিমণ পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন। চতুর্থ কোয়ার্টারে কনা ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ দিকে মালয়েশিয়া একটি গোল শোধ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই সাফল্যের পর দলের কোচ রাজু জানান, পঞ্চম হওয়ায় বাংলাদেশের সামনে এখন বিশ্বকাপ খেলার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। খুব শীঘ্রই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, রাজুর তত্ত্বাবধানে বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনূর্ধ্ব-২০ দলের এই জয় দেশের নারী হকির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।