উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক মন্তব্য করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশু কিশোররা আকাশচুম্বি আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে। শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং এই শিশুদের উৎকর্ষতা সাধনের জন্যই স্থাপিত হয়েছিল শিশু একাডেমি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের উচ্চতর স্তরে লেখাপড়া অবৈতনিক করা হয় এবং নতুন কুড়ির মতো সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছে। প্রতিটি শিশুর জীবন অগণিত আকাশচুম্বি সম্ভাবনায় ভরপুর। তিনি আরও বলেন, এই সুযোগ আমাদের সবার সৃষ্টি করতে হবে, যেন বাংলাদেশের ৬৪টি জেলায় ৫০৩টি উপজেলায় ৪৫৯৯টি ইউনিয়নের ৯০৯০টি গ্রামের কোনো শিশু কিশোর অবহেলায় ঝরে না পড়ে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, তাদের সবার মধ্যে আকাশচুম্বি স্বপ্ন নীল আকাশে উড়বে এবং তাদের আকাশচুম্বি মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। অভিভাবকরা তো আছেই, সবাই তোমাদের সঙ্গে রয়েছে। তিনি উল্লেখ করেন, আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা প্রমাণ করেছে প্রশিক্ষণ পেলে তারা কত সুন্দরভাবে পরিবেশন করতে পারে।
বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি নারীদের ক্ষমতায়নে বিরাট ভূমিকা রাখছে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণ লাভ করে তারা দৃষ্টিনন্দন কারুশিল্পী তৈরি করছেন। দেশের ৫১ শতাংশ নারী জনসংখ্যার উত্তরণের নিশ্চয়ই এটি একটি অভিনব প্রচেষ্টা।