উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন কয়লারমুখ বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
এ সময় গরু নিয়ে আসা দুই চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। ভোর সাড়ে ৪টার দিকে কয়লারমুখ বিওপির টহলদল সীমান্ত পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর এলাকায় অবস্থান নেয়।
পরে ভোর সাড়ে ৫টার দিকে ভারতের দিক থেকে দুই ব্যক্তিকে গরুগুলো নিয়ে আসতে দেখা গেলে বিজিবি ধাওয়া দেয়। ঘটনাস্থل থেকে জব্দ করা এই ছয়টি ভারতীয় গরুর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাদের সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।