উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সভায় সভাপতিত্ব করেন এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।