উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)-এর নেতারা গত সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা আন্তর্জাতিক ক্রেতা ও দেশি প্রস্তুতকারকদের মধ্যে সেতুবন্ধন হিসেবে নিজেদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
বৈঠকে নতুন বাজার অনুসন্ধান, পণ্যের নতুন পরিসর, ভিসা সহায়তা এবং বাণিজ্যিক কাউন্সিলরদের ভূমিকা জোরদার করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বলকান রাষ্ট্র, পোল্যান্ড ও রোমানিয়ার বাজারে ব্যবসার প্রসারে আগ্রহ প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিজিবিএ নেতাদের কাঙ্ক্ষিত দেশগুলো চিহ্নিত করে বাংলাদেশ মিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগের পরামর্শ দিয়েছেন। এছাড়া ক্ষুদ্র ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা প্রদানের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।