উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কারা হচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে একটি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।
সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য জামায়াত সাংগঠনিকভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। ইউনিয়ন থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত অংশ নেবে এবং সাংগঠনিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে সময়মতো তাদের নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গণমাধ্যমে ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে জামায়াতের প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে। যদিও নির্বাচন কমিশন এখনো ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ ঘোষণা করেনি, তবুও দলগুলো তাদের প্রার্থী চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে।