উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের অবকাঠামো ও মানব উন্নয়নে চীনের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, মোংলা বন্দরের উন্নয়ন এবং রংপুরে ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হয়।
এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করেন। আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রদূত শামা ওবায়েদকে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে চীন সফরের আমন্ত্রণ জানান, যা প্রতিমন্ত্রী সাদরে গ্রহণ করেছেন।