উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. আজাহার (৪) ও মানহা আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আজাহার কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়ার জামাল উদ্দিনের ছেলে। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। অন্যদিকে মানহা আক্তার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকার জিয়াবুল হকের মেয়ে এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য ইসহাকের নাতনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে পুকুরপাড়ে খেলার সময় অসাবধানতাবশত শিশু দুটি পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে জাল ফেললে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।