উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার ডি এম সালাহউদ্দিন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ড. কৌশল্যা কুমারাসিংহে। সোমবার (১৪ সেপ্টেম্বর) এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে সার্ক কালচারাল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাক্ষাৎকালে সার্ক কালচারাল সেন্টারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া কেন্দ্রের আসন্ন বিভিন্ন কর্মসূচি ও আঞ্চলিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
হাইকমিশনারকে স্বাগত জানানোর পাশাপাশি সার্ক কালচারাল সেন্টারের প্রতি হাইকমিশনের অব্যাহত সমর্থন নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকটি শেষ হয় পারস্পরিক শুভেচ্ছা স্মারক বিনিময়ের মাধ্যমে।