উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। সোমবার বিকেল তিনটার দিকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে তিনি প্রথমবার হাসপাতালে আসেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এই পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনিক ব্লকে কিছুক্ষণ অবস্থান করে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মির্জা আব্বাস।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিদেশে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। উল্লেখ্য, গত ৩০ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।