উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরের ভবানীপুর এলাকার খাল থেকে উদ্ধার হওয়া খণ্ডিত লাশের রহস্য উন্মোচন করেছে পিবিআই। নিহত ডলি আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিশন ইসলামের। বিয়ের চাপ দেওয়ায় মিশন তাকে ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
হত্যার পর লাশ গুম করতে মিশন বটি ও ব্লেড দিয়ে মৃতদেহ দুই টুকরো করে। এরপর একটি অংশ স্যুটকেসে ও অন্য অংশ প্লাস্টিকের বস্তায় ভরে অটোরিকশায় করে খালে ফেলে দেওয়া হয়। বাসা বদলের কথা বলে বন্ধু মিল্টনের সহায়তা নেন মিশন।
এই ঘটনায় মিশন, তার মা বানু আক্তার ও সহযোগী মিল্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অভিযানের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি, ব্লেড এবং নিহতের মোবাইল ও এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে।