উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ সোমবার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকটির বিষয়ে ঢাকায় অবস্থিত মালদ্বীপ হাইকমিশন থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তারা গুরুত্বারোপ করেন।