উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন পুলিশ কর্মকর্তারা। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এই অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ।
আগস্ট-২০২৬ মাসের মূল্যায়নে ঢাকা মহানগর পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। এছাড়া শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর মডেল থানা, দ্বিতীয় হয়েছে উত্তরা-পশ্চিম থানা এবং তৃতীয় স্থানে রয়েছে শাহজাহানপুর থানা।
সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর জোনের আবুল বাসার মোল্যা। এছাড়া শ্রেষ্ঠ এসআই হিসেবে মিরপুর থানার মো. দেলোয়ার হোসেন এবং এএসআইদের মধ্যে মোহাম্মদপুর থানার মো. কামাল উদ্দিন প্রথম স্থান অর্জন করেছেন।
গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব পেয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। পাশাপাশি ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ এবং ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মিরপুর জোনের সার্জেন্ট মো. সামসুদ্দীন সরকার।