উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুরে বিআরটিএ-এর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। এদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা এবং আশরাফুল ইসলাম বাবু, মো. মাসুম ও মো. সবুজ নামের তিনজনকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, এই চক্রটি গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা ও কাগজপত্র হাতিয়ে নিত। বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।