উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় রিয়া (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পেটে ব্যথা নিয়ে বাথরুমে যাওয়ার পর সে অচেতন হয়ে পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উইলস লিটন কিন্ডার গার্ডেনের ওই শিক্ষার্থীর গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বজনরা। তার বাবা রুবেল জানান, মেয়েটি বাথরুমে পড়ে যাওয়ার পর তারা তার গলায় দাগ দেখতে পান। তবে এটি আত্মহত্যা কি না, তা নিয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত নন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির গলায় দাগ থাকায় বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।