উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং এবং গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পৃথকভাবে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাতকালে দুই বিশ্ববিদ্যালয়ের ভিসিরা রাষ্ট্রপতিকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্ট আমলের ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে এবং এর মান উন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব সহকারে কাজ করছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান এবং এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।