উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ কথা বলেন।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কয়েকটি আইনে সংশোধনের প্রস্তাব তৈরি করেছে ইসি। সেগুলো বিবেচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যদি এই সময়ের মধ্যে আইনের পরিবর্তন না হয়, তাহলে বিদ্যমান আইনেই নির্বাচন সম্পন্ন করবে ইসি।
এর আগে ইসি চলতি বছরের আগস্টে তফসিল ঘোষণা করে অক্টোবর থেকে নির্বাচন করার পরিকল্পনা করেছিল। তবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ ধরনের প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে।
রীতি অনুযায়ী এবারও একাধিক ধাপে এই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে ইসির। তবে এখন পর্যন্ত কোনো নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এর আগে গত জুনে জাতীয় সংসদে জানানো হয়েছিল বর্ষার পর সেপ্টেম্বর বা অক্টোবর থেকে নির্বাচন শুরু হতে পারে।