উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে একটি দেশি শুটারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।
মেজর তাপস জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে ওই কবরস্থান এলাকায় একটি দেশি শুটারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। যার জিডি নম্বর হলো ১৪০৯। এছাড়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাবের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।