উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। গত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয় বলে তিনি জানান।
এর আগে গত শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী একটি মিছিল বের করার চেষ্টা করেন। ওই সময় সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার দৃশ্যও দেখা যায়।
গত ১২ সেপ্টেম্বর গুলশানের মিছিলে সরাসরি অংশ নেওয়া ৪০ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর আরও ৩২ জনকে গ্রেপ্তার করা হয়, যার ফলে গত দুই দিনে মোট ৭২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।