উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার আকাশ আজ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও রাজধানীতে গরমের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে মনে করা হচ্ছে।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। নদীবন্দরগুলোর জন্য বর্তমানে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি।