উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশীয় বস্ত্রকলকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে বন্ড সুবিধায় ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির সুবিধা প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই আদেশ স্থগিত করে তা অধিকতর পর্যালোচনার জন্য অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার ১৩ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-৮ শাখা থেকে এনবিআরের কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে গত ৭ সেপ্টেম্বর এনবিআরের জারি করা আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার অনুরোধ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপপ্রধান মোহাম্মদ খায়রুল আলমের সই করা এই চিঠিটি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এতে বাংলাদেশ কাস্টমস ট্যারিফের বিভিন্ন এইচএস হেডিংয়ের আওতায় নির্দিষ্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দিয়ে আমদানির বিষয়টি পুনর্বিবেচনার কথা বলা হয়েছে।