উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর শিকদার নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পূর্ব জুরাইন চেয়ারম্যান বাড়ি কলেজ রোড এলাকার সিকদার অটো রিকশার গ্যারেজে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাত ৭টা ২০ মিনিটের দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীরের বাড়ি মাদারীপুরের রাজৈর থানা এলাকায় এবং তিনি কদমতলীর পূর্ব জুরাইন এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবাহিত করা হয়েছে।