উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই নির্বাচন আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সভাপতি পদে আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
এদিকে পৃথকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় হাসিব আল ইসলাম সভাপতি ও রাইয়ান ফেরদৌস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জহির রায়হান রিপন। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন মহির আলম ও আল-আমিন সরকার।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত ছিলেন। এছাড়াও সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং কেন্দ্রীয় সংগঠক সারজিস আলমসহ অন্যান্যরা অনুষ্ঠানে অংশ নেন।