উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত রবিউল হাসান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মো. হোসাইনের ছেলে। অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই ও ৩০ আগস্ট ভোরে শিশুটির ওপর এই পাশবিক নির্যাতন চালানো হয়। সর্বশেষ বৃহস্পতিবার রাতে আবারও নির্যাতনের চেষ্টা করা হলে ভুক্তভোগীর পরিবার পুলিশকে খবর দেয়।
পটিয়া থানার ওসি জিয়াউল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।