উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে দেশজুড়ে গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। শুক্রবার রাজধানীর ডেমরায় এক বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি বলেন, তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগটি একান্তই দেশের স্বার্থে নেওয়া হয়েছে।
ঢাকা শহর বর্তমানে কংক্রিটের নগরে পরিণত হওয়ায় বায়ুদূষণ চরমে পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, কার্বন ডাই-অক্সাইড শোষণ ও অক্সিজেন নিশ্চিত করতে বৃক্ষরোপণ জরুরি। একইসঙ্গে তিনি ঢাকার খাল দখলমুক্ত করা এবং মূল সড়কে হকারদের বসা নিয়ন্ত্রণের ঘোষণা দেন।
ডেঙ্গু মোকাবিলায় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, বাড়ির ছাদে বা ফুলের টবে যেন তিন-চার দিনের বেশি পানি জমে না থাকে। এছাড়া ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে বুয়েটের মাধ্যমে কারিগরি সক্ষমতা যাচাই ও সোলার চার্জিং ব্যবস্থা চালুর পরিকল্পনা তুলে ধরেন তিনি।